সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য নিয়ে জাইমা রহমানের বক্তব্য সম্বলিত একটি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে সরাসরি বক্তব্য দিতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব বক্তব্যের নয়। বিশ্লেষণে ব্যবহৃত এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী ভিডিওটির প্রায় ৯৯%-এর বেশি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভিডিওর অডিও অংশও এআই-জেনারেটেড হওয়ার শক্ত প্রমাণ পাওয়া গেছে।
ভিডিওটির ভিজ্যুয়াল, ঠোঁটের নড়াচড়া, শব্দের স্বাভাবিকতা এবং সামগ্রিক উপস্থাপনায় কৃত্রিমভাবে তৈরি কনটেন্টের লক্ষণ স্পষ্ট। এছাড়া, জাইমা রহমানের পক্ষ থেকে এমন কোনো বক্তব্যের বিষয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা আনুষ্ঠানিক সূত্রে তথ্য পাওয়া যায়নি।
ফলে ফ্যামিলি কার্ড প্রসঙ্গে জাইমা রহমানের নামে প্রচারিত এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।

