সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নাহিদ ইসলামের ছবিসহ একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে তিনি নাকি বলেছেন, “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন।”
তবে যাচাই করে দেখা গেছে, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। মূলধারার কোনো গণমাধ্যম বা তার আনুষ্ঠানিক বক্তব্যে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও মন্তব্যটি পাওয়া যায়নি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, একটি ব্যঙ্গধর্মী (স্যাটায়ার) ফেসবুক পোস্ট থেকেই এই দাবি ছড়িয়ে পড়েছে। ফলে নাহিদ ইসলামের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

