সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নাম ব্যবহার করা হয়েছে।
যাচাই করার পর দেখা গেছে, টিএমএসএসের পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে প্রদত্ত ইমেইল ঠিকানা (org.tmss.school@gmail.com
) কোনো প্রাতিষ্ঠানিক ইমেইল নয়, বরং সাধারণ জিমেইল অ্যাকাউন্ট। এছাড়া, টিএমএসএসের অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্বও নেই।
ফলে, সামাজিক মাধ্যমে ছড়ানো ‘টিএমএসএস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি’ সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে তৈরি।

