সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন, ‘পুলিশদেরকে পুড়িয়েই আমরা নেতা হয়েছি।’
তবে যাচাই করে দেখা গেছে, এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সাক্ষাৎকার বা বক্তব্যেও এমন উক্তির প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ব্যারিস্টার ফুয়াদ আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক। অনুসন্ধানে দেখা যায়, তার নামে ছড়ানো উক্তিটি ভিত্তিহীন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিভ্রান্তিকর।

