Google search engine
HomePoliticsভাইরালভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের ওড়িশার ফুলবাণীর ঘটনা

ভাইরালভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের ওড়িশার ফুলবাণীর ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দিগন্ত সত্যের সন্ধানে প্রতিদিন’ নামের একটি পেজ থেকে একটি মারধরের ভিডিও শেয়ার করে দাবি করা হয়, এটি বাংলাদেশের ফুলবাণীতে এক পুলিশ কনস্টেবলের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা।

তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়। ভিডিওটির কী-ফ্রেম বিশ্লেষণ ও রিভার্স ইমেজ অনুসন্ধান করে @‌AmiyaPandav নামের একটি এক্স অ্যাকাউন্টে একই ভিডিওর পূর্ণাঙ্গ সংস্করণ পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ভারতের ওড়িশা রাজ্যের কন্ধমাল জেলার ফুলবাণী শহরের।

অতএব, ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি ভারতের ওড়িশা রাজ্যের ফুলবাণীর একটি ঘটনার ভিডিও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular