চায়না লাইভ নামের এক্স আইডি-কে ভিত্তি করে বিষয়টি প্রচার করা হচ্ছে, তবে জানা গেছে এই একাউন্টটি মূলত গত মাসেই তৈরি হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়াসহ কোনো যাচাইযোগ্য সূত্র নিশ্চিত করে না যে কিম জং উন এই মন্তব্যটি করেছেন। ডিপিআরকে’র সাম্প্রতিক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের কার্যক্রমকে “অবৈধ আগ্রাসন” হিসেবে নিন্দা জানানো হয়েছে, তবে সেখানে ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো হুমকির উল্লেখ নেই।

