Google search engine
HomeOthersইমাম ও মুয়াজ্জিনকে বিএনপি নেতা মারধর করেছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি...

ইমাম ও মুয়াজ্জিনকে বিএনপি নেতা মারধর করেছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভিন্ন দেশের পুরোনো ঘটনার ভিডিও, যা মিথ্যা দাবির সঙ্গে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় ইমাম এবং মুয়াজ্জিনকে মারধর করলো বিএনপি নেতা’ শিরোনামে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন এটি বাংলাদেশের একটি সাম্প্রতিক ঘটনা। ফলে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট ভিন্ন এবং এতে করা দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের একটি ঘটনার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera English-এর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে এক পথচারী তিনজন বৃদ্ধ ব্যক্তিকে মুসলিম পরিচয়ের কারণে লক্ষ্য করে বারবার চড় মেরে এবং তাড়া করে হয়রানি করেছে বলে অভিযোগ ওঠে।

সুতরাং, ইমাম ও মুয়াজ্জিনকে বিএনপি নেতা মারধর করেছে দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভিন্ন দেশের পুরোনো ঘটনার ভিডিও, যা মিথ্যা দাবির সঙ্গে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

তথ্যসূত্র:

আসল ঘটনা: 4M views · 162K reactions | Three elderly men were repeatedly slapped…

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular