সম্প্রতি ফেসবুকে ‘রাজশাহীতে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই, এ্যাকশনে সেনাবাহিনী’— এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। কিছু পোস্টে ঘটনাটিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের কেন্দ্রের বলে উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি চলতি বছরের ৮ ফেব্রুয়ারির এবং এটি কোনো বাস্তব ছিনতাইয়ের ঘটনা নয়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘BB News’-এর ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়, যেখানে এটি নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাস্তবধর্মী মহড়ার দৃশ্য হিসেবে প্রকাশিত হয়েছিল। ভাইরাল ভিডিওর নির্দিষ্ট অংশের সঙ্গে মূল ভিডিওর মিল পাওয়া গেছে।
ভিডিওতে ব্যবহৃত ব্যালট বাক্সটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি মহড়ায় ব্যবহৃত একটি ‘ডামি বাক্স’, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত আসল ব্যালট বাক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া রাজশাহীতে ব্যালট বাক্স ছিনতাই সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ বা সাম্প্রতিক তথ্যও পাওয়া যায়নি।
তথ্যসূত্র:

