Google search engine
HomeOthersহারুন কিসিঞ্জারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও জানানো হয়, তিনি ভালো আছেন এবং...

হারুন কিসিঞ্জারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও জানানো হয়, তিনি ভালো আছেন এবং শিগগিরই বাসায় ফিরবেন। তার ছেলে রুবেল খন্দকারও মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, তার বাবা জীবিত আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছেন দাবিতে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবি দ্রুত ভাইরাল হয়। অনেক ব্যবহারকারী পোস্টগুলো দেখে বিভ্রান্ত হন এবং বিষয়টি সত্য বলে মনে করেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, হারুন কিসিঞ্জার মারা যাননি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানে তার মৃত্যুর বিষয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। বরং ঢাকা পোস্টের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়, তার মৃত্যুর খবরটি গুজব।

প্রতিবেদন অনুযায়ী, তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হারুন কিসিঞ্জারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও জানানো হয়, তিনি ভালো আছেন এবং শিগগিরই বাসায় ফিরবেন। তার ছেলে রুবেল খন্দকারও মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, তার বাবা জীবিত আছেন এবং সুস্থতার পথে রয়েছেন।

অন্য ছেলে সোহেল খন্দকারও বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তার বাবা আগের চেয়ে ভালো আছেন। সব মিলিয়ে, হারুন কিসিঞ্জারের মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তথ্যসূত্র:

[https://www.dhakapost.com/entertainment/431419](https://www.dhakapost.com/entertainment/431419 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular