Google search engine
HomePoliticsফেসবুকে ছড়ানো পোস্টগুলোতে নাটকীয় সংখ্যার উল্লেখ থাকলেও তার পক্ষে কোনো সরকারি বা...

ফেসবুকে ছড়ানো পোস্টগুলোতে নাটকীয় সংখ্যার উল্লেখ থাকলেও তার পক্ষে কোনো সরকারি বা নির্ভরযোগ্য সূত্র নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ানো হয়েছে যে প্রবাসীদের ভোটে বিএনপি এগিয়ে রয়েছে এবং দলটি ইতোমধ্যে প্রায় ৩ লাখ ৯৭ হাজার ভোট পেয়েছে। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শেষ হওয়ার পর—এর আগে কোনো দলের প্রাপ্ত ভোট জানার সুযোগ নেই।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী ভোটারদের চার লাখ এক হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। কিন্তু এসব ব্যালট খোলা বা গণনা করা হয়নি। ফেসবুকে ছড়ানো পোস্টগুলোতে নাটকীয় সংখ্যার উল্লেখ থাকলেও তার পক্ষে কোনো সরকারি বা নির্ভরযোগ্য সূত্র নেই।

তথ্যসূত্র:

পোস্টাল ভোট বিডি: https://portal.ocv.gov.bd/docs

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular