গত বছরের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এমন প্রেক্ষাপটে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে যে ৪ ডিসেম্বর ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে দেখা করেছেন। “বাংলাদেশ এই দৃশ্যের অপেক্ষায় ছিল” শীর্ষক ক্যাপশনে ভিডিওটি ভাইরাল হয় এবং একই দৃশ্যের একাধিক স্থিরচিত্রও ছড়ানো হয়। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি নতুন নয়; বরং ২০১৩ সালের জানুয়ারিতে মস্কোতে শেখ হাসিনা ও পুতিনের বৈঠকের পুরোনো ফুটেজ। ‘Felonious Vendetta’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালে প্রকাশিত সেই ভিডিওটির সঙ্গেই ভাইরাল ভিডিওর মিল পাওয়া গেছে।
অতএব, ২০১৩ সালের ভিডিওকে সাম্প্রতিক সাক্ষাৎ দাবি করে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র:

