Google search engine
HomePolitics১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে তিনি...

১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে তিনি হামলার শিকার হন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁধে ব্যান্ডেজ পরা এক ব্যক্তির ছবি ছড়িয়ে দাবি করা হয়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিএনপির সেক্রেটারির ওপর জামায়াতের কর্মীরা হামলা করেছে। ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইলে ব্যাপকভাবে প্রচারিত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। তবে যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভুয়া।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে একই ছবির একটি পুরোনো পোস্ট পাওয়া যায়, যেখানে আহত ব্যক্তিকে রাজারহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী হিসেবে শনাক্ত করা হয়েছে। সেই পোস্টে উল্লেখ করা হয়, তার ওপর হামলা চালিয়েছে বিএনপি কর্মীরা।

পরবর্তীতে প্রাসঙ্গিক কীওয়ার্ড অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায়, আহত ব্যক্তি বিএনপির নেতা নন, বরং জামায়াতের উপজেলা সেক্রেটারি। প্রতিবেদনে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে তিনি হামলার শিকার হন।

তথ্যসূত্র:

https://starnews.com.bd/…/jamaat-secretary-injured-in…
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular