Google search engine
HomePoliticsস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে নাগরিক টিভির লোগো ব্যবহার করে প্রচারিত ‘৫ আগস্টসহ...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে নাগরিক টিভির লোগো ব্যবহার করে প্রচারিত ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্য সংবলিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নাকি ২০২৪ সালের ৫ আগস্টসহ সকল ‘মব’ ঘটনার বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকবে বলে মন্তব্য করেছেন। ফটোকার্ডটিতে তার ছবি ব্যবহার করে এমন বক্তব্য যুক্ত করা হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

তবে অনুসন্ধানে জানা যায়, নাগরিক টিভি এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। সংবাদমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া প্রচারিত ফটোকার্ডের ফন্ট ও ডিজাইন নাগরিক টিভির অফিসিয়াল ফটোকার্ডের সঙ্গে মিল পাওয়া যায়নি, যা এটিকে ভুয়া বলে সন্দেহ জোরালো করে।

অন্যদিকে, নাগরিক টিভির আসল ফটোকার্ডে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছিল, দেশে ‘মব কালচারের দিন শেষ’ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হবে। কোথাও ‘৫ আগস্টসহ সব মবের মামলা করা যাবে’—এমন কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে নাগরিক টিভির লোগো ব্যবহার করে প্রচারিত ‘৫ আগস্টসহ মবের মামলার’ মন্তব্য সংবলিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/p/16XjtnKJRu/?mibextid=wwXIfr
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular