Google search engine
HomeOthersসেনাবাহিনীর প্লাস্টিকের ডিম তৈরির কারখানায় অভিযানের ছবিটি এআই জেনারেটেড

সেনাবাহিনীর প্লাস্টিকের ডিম তৈরির কারখানায় অভিযানের ছবিটি এআই জেনারেটেড

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে সেনাবাহিনী প্লাস্টিকের ডিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে একজন আসামিকে হাতেনাতে আটক করেছে। পোস্টটিতে জনসচেতনতার কথা উল্লেখ করে ব্যাপকভাবে শেয়ার করার আহ্বানও জানানো হচ্ছে।

তবে যাচাই করে দেখা যায়, ছবিটি বাস্তব কোনো অভিযানের নয়। ছবির ভিজ্যুয়াল বিশ্লেষণে একাধিক অসংগতি পাওয়া যায়, যা ইঙ্গিত করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সরকারি সূত্রেও এমন অভিযানের তথ্য পাওয়া যায়নি। ফলে ছবিটি বিভ্রান্তিকর এবং বাস্তব ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular