সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ প্রচার করে দাবি করা হচ্ছে—তিনি নাকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বলেছেন, “অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার নির্বাচন বৈধ নয়।” এই দাবিকে কেন্দ্র করে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে ভিডিওটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হচ্ছে।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত বক্তব্যটি সাম্প্রতিক নয় এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। বরং ২০২৩ সালে এখন টিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বৈধতা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেছিলেন। সেই পুরোনো বক্তব্যকে বর্তমান নির্বাচনের প্রসঙ্গে ব্যবহার করে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:

