Google search engine
HomePoliticsসামান্তা শারমিনকে উদ্ধৃত করে প্রচারিত ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ শীর্ষক...

সামান্তা শারমিনকে উদ্ধৃত করে প্রচারিত ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ বলে মন্তব্য করেছেন। এই ফটোকার্ডটি দ্রুত সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করে।

তবে অনুসন্ধানে জানা গেছে, সামান্তা শারমিন এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রচারিত পোস্টগুলোতে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ বা উৎসের উল্লেখ পাওয়া যায়নি। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রেও এমন মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হতো, কিন্তু এ বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, সামান্তা শারমিনকে উদ্ধৃত করে প্রচারিত ‘এনসিপি দলটি আসলে রাজাকার তৈরির কারখানা’ শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular