Google search engine
HomeOthersসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রুটিনটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রুটিনটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত এইচএসসি ২০২৬ পরীক্ষার রুটিন প্রচারিত হয়েছে। পোস্টে দাবি করা হচ্ছে, এটি আগাম এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই রুটিনটি সম্পূর্ণ ভুয়া। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কোনো অফিশিয়াল রুটিন এখনও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।

বিশ্লেষণে জানা যায়, ভাইরাল রুটিনের বিন্যাস এবং তারিখগুলো ২০২৫ সালের এইচসি পরীক্ষার রুটিন থেকে নেওয়া হয়েছে। মূল উৎসের সরকারি স্মারক নম্বরও ২০২৫ সালের রুটিনের সঙ্গে সম্পূর্ণ মিলেছে। এটি প্রমাণ করে যে, পুরনো রুটিনের তথ্য কেটে-ছেঁড়া করে নতুন বছরের নামে প্রচার করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য গণমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ফলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রুটিনটি ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular