Google search engine
HomePoliticsসামাজিক মাধ্যমে ছড়ানো কাগজে অতিরিক্ত ও কাল্পনিক বহু নির্দেশনা যোগ করে পরিস্থিতিকে...

সামাজিক মাধ্যমে ছড়ানো কাগজে অতিরিক্ত ও কাল্পনিক বহু নির্দেশনা যোগ করে পরিস্থিতিকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস্তবে প্রকৃত প্রেস বিজ্ঞপ্তিটি ছিল নির্দিষ্ট ও শান্তিপূর্ণ কর্মসূচিভিত্তিক, আর ভাইরাল সংস্করণটি বিভ্রান্তিকরভাবে সম্পাদিত।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে সরকারি অফিস বন্ধ, গণপরিবহন ও বিমান চলাচল সীমিত, হাসপাতালসহ জরুরি সেবা স্থগিত এবং পোস্ট অফিসে পোস্টাল ভোট গ্রহণ বন্ধ রাখা হবে। একই সঙ্গে পুলিশকে জবাবদিহির হুমকি ও প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার মতো একাধিক চরম নির্দেশনাও এতে যুক্ত করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও সম্পাদিত। সংগঠনের আসল প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কোনো উল্লেখ নেই। মূল বিজ্ঞপ্তিতে শুধু ৬ ফেব্রুয়ারির কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়েছে এবং আহত কর্মচারীদের দ্রুত চিকিৎসার দাবি তোলা হয়েছে। পাশাপাশি ৮ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, কালো ব্যাজ ধারণ ও সীমিত কর্মবিরতির কথা বলা হয়েছে।

আসল বিজ্ঞপ্তিতে হাসপাতাল, পরিবহন, বিমান চলাচল কিংবা জরুরি সেবা বন্ধের কোনো ঘোষণা নেই।

অর্থাৎ সামাজিক মাধ্যমে ছড়ানো কাগজে অতিরিক্ত ও কাল্পনিক বহু নির্দেশনা যোগ করে পরিস্থিতিকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস্তবে প্রকৃত প্রেস বিজ্ঞপ্তিটি ছিল নির্দিষ্ট ও শান্তিপূর্ণ কর্মসূচিভিত্তিক, আর ভাইরাল সংস্করণটি বিভ্রান্তিকরভাবে সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular