“আমাকে রাষ্ট্রপতির প্রস্তাব দিলে মানা করব না” শিরোনামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে এ ধরনের মন্তব্য করতে শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।
তবে আলোচিত দাবিটি যাচাই করে দেখা যায়, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল কোথাও এ ধরনের কোনো মন্তব্য বা আগ্রহ প্রকাশ করেননি। সংশ্লিষ্ট বিষয়ে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম, অফিসিয়াল বিবৃতি বা বিশ্বস্ত সূত্রেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি নিয়ে আরও অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এটি আসল কোনো ভিডিও নয়। বরং একটি স্থিরচিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ডিপফেক ভিডিও।
এআই-নির্ভর কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, এটি ৯৯ শতাংশ সম্ভাবনায় এআই-তৈরি কনটেন্ট।
সুতরাং, সাবেক উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির প্রস্তাব পেলে তা গ্রহণ করবেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক।

