Google search engine
HomePoliticsসাজানো ভিডিওকে খাগড়াছড়িতে শিবির কর্মীদের দ্বারা হিন্দু নারী হত্যার বাস্তব দৃশ্য দাবি...

সাজানো ভিডিওকে খাগড়াছড়িতে শিবির কর্মীদের দ্বারা হিন্দু নারী হত্যার বাস্তব দৃশ্য দাবি করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, খাগড়াছড়িতে শিবিরের কর্মীরা সন্তান কোলে থাকা এক হিন্দু নারীকে গুলি করে হত্যা করেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে আর্কাইভ লিংকসহ ভিডিওটি সাম্প্রদায়িক সহিংসতার বাস্তব দৃশ্য হিসেবে প্রচার করা হয়, যা দ্রুতই আলোচনায় আসে। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, দাবিটির সঙ্গে ভিডিওর প্রকৃত ঘটনার কোনো মিল নেই।

ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়; বরং এটি একটি স্ক্রিপ্টেড বা সাজানো অভিনীত ভিডিও। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে এমন কোনো ঘটনার অস্তিত্ব গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Shanti Baglary’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত বছরের ২৩ মার্চ প্রকাশিত একই ভিডিওর সন্ধান মেলে। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট পর্যবেক্ষণে জানা যায়, এটি একজন ভারতীয় ভ্লগার ও কমেডিয়ানের পরিচালিত বিনোদনমূলক কনটেন্ট। ফলে সাজানো ভিডিওকে খাগড়াছড়িতে শিবির কর্মীদের দ্বারা হিন্দু নারী হত্যার বাস্তব দৃশ্য দাবি করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/r/18AXahR3Mm
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular