Google search engine
HomeOthers‘শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগান’ দাবিতে ২০২৪ সালের আন্দোলনের ভিডিও প্রচার

‘শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগান’ দাবিতে ২০২৪ সালের আন্দোলনের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিকশাচালকদের স্লোগান দেওয়ার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে তার প্রতি সমর্থন জানাচ্ছেন। ভিডিওটির সঙ্গে এমন একটি ক্যাপশনও যুক্ত করা হয়েছে, যেখানে রিকশাশ্রমিকদের শেখ হাসিনার জন্য ‘জেগে ওঠার’ দাবি করা হয়।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় এবং এতে রিকশাচালকদের শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার দৃশ্যও নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনের সময় ধারণ করা।

ভিডিওটির সম্ভাব্য মূল সংস্করণ ২০২৪ সালের ৩ আগস্ট ‘Nahiyan Naser’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত হতে দেখা যায়। ভিডিওটির অডিও বিশ্লেষণ করে শোনা যায়, সেখানে রিকশাচালকেরা ‘আমার ভাইয়ের বুকে গু`লি কেন, শেখ হাসিনা জবাব দে’ এবং ‘বোনের বুকে গু`লি কেন, শেখ হাসিনা জবাব দে’ স্লোগান দিচ্ছেন। অর্থাৎ, ভিডিওটির স্লোগান শেখ হাসিনার পক্ষে নয়, বরং তার বিরুদ্ধে।

এছাড়া, ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে রিকশাচালকদের অংশ নেওয়া এবং স্লোগান দেওয়ার বিষয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনগুলোর ছবির সঙ্গে প্রচারিত ভিডিওর পরিবেশ ও দৃশ্যেরও সামঞ্জস্য পাওয়া যায়।

সুতরাং, শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগান দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি ২০২৪ সালের আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগানের পুরোনো ভিডিও। দাবিটি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular