Google search engine
HomePolitics‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে ৫০০০ টাকা পাবেন’—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও...

‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে ৫০০০ টাকা পাবেন’—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫০০০ টাকা’—এমন ক্যাপশনসহ কিছু ফেসবুক পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে প্রথম আলোর লোগো ব্যবহার করে তৈরি ফটোকার্ড যুক্ত করা হয়েছে এবং কমেন্টে prothom-alo.online ও bddailynews.xyz নামের ওয়েবসাইটের লিংক দিয়ে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে বলা হচ্ছে। এতে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য সরকারি কর্মসূচির নামে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, সরকার এখনো ফ্যামিলি কার্ডের জন্য মাঠপর্যায়ে আবেদন কার্যক্রম শুরু করেনি। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে এই কর্মসূচি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। পাশাপাশি প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করে ফ্যামিলি কার্ডে আবেদন বা ৫০০০ টাকা দেওয়ার দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।

আলোচিত পোস্টগুলোতে যুক্ত prothom-alo.online ও bddailynews.xyz নামের ওয়েবসাইট দুটি প্রথম আলোর আসল ওয়েবসাইট নয়। এগুলোর ডোমেইন সম্প্রতি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং প্রথম আলোর নাম, লোগো ও ডিজাইন নকল করে তৈরি করা হয়েছে। এসব সাইটে প্রবেশ করলে ‘ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল ২০২৬’ নামে একটি পেজ দেখা যায়, যেখানে ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করলে কোনো প্রকৃত আবেদন ফর্ম না দেখিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভুয়া ওয়েবসাইট প্রতারকদের একটি সাধারণ কৌশল, যার মাধ্যমে তারা সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করে। এসব তথ্য পরবর্তীতে আর্থিক প্রতারণা, পরিচয় চুরি বা অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাই সরকারি সহায়তা বা ভাতার নামে অচেনা লিংকে প্রবেশ বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকা জরুরি।

সুতরাং, ‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে ৫০০০ টাকা পাবেন’—এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular