Google search engine
HomePoliticsশিশির মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি দাবি করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া...

শিশির মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি দাবি করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে ব্যবহৃত ছবিটিও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরটিভির লোগো ও ফটোকার্ডের আদলে তৈরি একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বাংলাদেশের ইতিহাসে মাত্র ৪৪ বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। ফটোকার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে শিশির মনিরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

তথ্য যাচাই করে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আরটিভি এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি।

অনুসন্ধানে আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে শিশির মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া সংক্রান্ত কোনো সংবাদ, ফটোকার্ড বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, আরটিভির নাম ও ডিজাইন ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এছাড়া ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির উৎস অনুসন্ধান করেও এর বাস্তব অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটি প্রকাশিত হয়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে মুখাবয়ব, হাতের গঠন, আলো-ছায়ার অসামঞ্জস্যসহ একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা এআই-নির্মিত ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থাৎ, শিশির মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি দাবি করে প্রচারিত তথ্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং ভুয়া ফটোকার্ড ও এআই-নির্মিত ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে।

সুতরাং, শিশির মনিরকে সুপ্রিম কোর্টের বিচারপতি দাবি করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে ব্যবহৃত ছবিটিও এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular