পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না’—এ শিরোনামে বাংলাদেশ টাইমসের ডিজাইনযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, উপদেষ্টা এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমসও এ ধরনের ফটোকার্ড প্রকাশ করেনি। বরং বাংলাদেশ টাইমসের মূল ফটোকার্ড সম্পাদনা করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
ভাইরাল কার্ডটিতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও বাংলাদেশ টাইমসের ফেসবুক, ওয়েবসাইট বা ইউটিউবে এমন কোনো কনটেন্ট পাওয়া যায়নি। তবে ৩০ নভেম্বর প্রকাশিত আরেকটি কার্ড—‘আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে’—এর ওপর ভিত্তি করেই ভুয়া কার্ডটির সম্পাদনা করা হয়েছে বলে প্রমাণ মেলে। শিরোনামের শেষে উদ্দেশ্যমূলকভাবে “না” শব্দ যোগ করা হয়েছে, যা মূল ডিজাইনের ফন্টের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
তথ্যসূত্র:

