সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে শিক্ষকদের জন্য আলাদা জ্বালানি তেল সরবরাহের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে সরবরাহের সময়সূচি উল্লেখ থাকলেও, তা শুধুমাত্র প্রধান স্থাপনা ও ডিপোগুলো থেকে জ্বালানি সরবরাহের জন্য এবং কোনো পেশা বা শ্রেণি অনুযায়ী আলাদা সময়সূচি নেই। এছাড়া, একাধিক এআই ডিটেকশন টুল দিয়ে যাচাই করার পর নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি শতভাগ এআই-জেনারেটেড।
সুতরাং, শিক্ষকদের আলাদা তেল দেওয়ার সময়সূচির দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

