সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে মোহনা টিভির লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে – শামারুহ মির্জা নাকি বলেছেন, “আমরা চাইলে দেশকে উলটপালট করে লুট করে দিতে পারি।” এই দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির সৃষ্টি করে।
তথ্য যাচাইয়ে দেখা যায়, এমন কোনো বক্তব্য শামারুহ মির্জা দেননি এবং মোহনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। সংশ্লিষ্ট গণমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে উল্লিখিত শিরোনামের কোনো কনটেন্ট পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, ২৮ মার্চ তারিখে মোহনা টিভির একটি ভিন্ন ফটোকার্ড প্রকাশিত হয়েছিল, যেখানে শামারুহ মির্জার একটি বক্তব্য তুলে ধরা হয়। তবে ভাইরাল ফটোকার্ডে ব্যবহৃত বক্তব্যটি সেই মূল কনটেন্টের অংশ নয়। অর্থাৎ, আসল ফটোকার্ড সম্পাদনা করে এতে ভুয়া ও উস্কানিমূলক বক্তব্য যুক্ত করা হয়েছে।
সুতরাং, শামারুহ মির্জার নামে প্রচারিত এই মন্তব্য এবং মোহনা টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও বিভ্রান্তিকর।

