Google search engine
HomePolitics‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এই বক্তব্যটি জ্বালানি মন্ত্রীর...

‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এই বক্তব্যটি জ্বালানি মন্ত্রীর নামে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এমন একটি মন্তব্যের দাবি সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

তবে যাচাই-বাছাই ও অনুসন্ধানে দেখা গেছে, জ্বালানি মন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, গণমাধ্যম প্রতিবেদন কিংবা সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কোনো বিশ্বাসযোগ্য উৎস উল্লেখ নেই। পাশাপাশি প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান এবং মন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনাতেও এই ধরনের কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যের সূত্রপাত। পরবর্তীতে সেটিকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’—এই বক্তব্যটি জ্বালানি মন্ত্রীর নামে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular