Google search engine
HomePoliticsম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং...

ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং বানোয়াট।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেও এখন আর তা পারছেন না।

তবে অনুসন্ধানে জানা গেছে, ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল এমন কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র বা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এমন বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটির সময় বা পরবর্তী সময়েও তিনি এ ধরনের কোনো মন্তব্য করেছেন— এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular