সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ১৯৮৬ সালে জাতীয় সংসদে তৎকালীন জাপা নেতা (বর্তমান জাতীয় সংসদের স্পিকার ) হাফিজ উদ্দিন আহমেদ নাকি বলেছেন—“খালেদাকে দুইবার নিতে এসেছিলাম জিয়ার কথামতো, কিন্তু খালেদা বলেছিল পাকিস্তানি ক্যাম্পে আমি ভালো আছি এবং আমি ক্যাম্প ছেড়ে কোথাও যাবো না।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের হুবহু বক্তব্য কোনো নির্ভরযোগ্য সংসদীয় কার্যবিবরণী, ঐতিহাসিক দলিল বা স্বীকৃত সূত্রে পাওয়া যায়নি। পাশাপাশি জাতীয় সংসদের বর্তমান স্পিকারও এ ধরনের কোনো মন্তব্য করেননি বলে নিশ্চিত হওয়া গেছে।
ফলে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া-কে ঘিরে প্রচারিত এই উক্তি ও সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, মনগড়া এবং বিভ্রান্তিকর।

