Google search engine
HomePoliticsমাওলানা মিজানুর রহমান আজহারিরঅস্ট্রেলিয়া ভিসা বাতিলের প্রচারিতখবরটি বিভ্রান্তিকর

মাওলানা মিজানুর রহমান আজহারিরঅস্ট্রেলিয়া ভিসা বাতিলের প্রচারিতখবরটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে। এই দাবিতে উল্লেখ করা হয়েছে, আজহারি হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, যেমন “ইহুদিরা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী” এবং “বিষাক্ত কলঙ্ক” বলে অভিহিত করেছেন। এই খবরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পোস্টে তাঁর ছবি এবং অস্ট্রেলিয়ার পতাকা বা সরকারি লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা হয়েছে, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তথ্য যাচাই করলে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ অসত্য। মাওলানা আজহারি ভেরিফাইড ফেসবুক পেজে স্পষ্টভাবে বলেছেন, তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন এবং কোনো বক্তব্য দেননি। তিনি জানান, তাঁর সফর সংক্রান্ত সংবাদটি একটি বিদেশি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের সঙ্গে তাঁর সাম্প্রতিক কোনো বক্তব্যের কোনো সম্পর্ক নেই।

আজহারি আরও উল্লেখ করেছেন, কিছু স্বার্থান্বেষী পক্ষ এবং নাস্তিক্যবাদী মহল পূর্বের বিচ্ছিন্ন বা পুরনো বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালিয়েছে। এছাড়া, এই ধরনের বিভ্রান্তি আগে যুক্তরাজ্যেও ঘটেছিল, যেখানে তাঁর সফরের আগে একই ধরনের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল।

প্রকৃতপক্ষে, মাওলানা আজহারি সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থানে (Religious Coexistence) বিশ্বাসী। তাঁর বিভিন্ন আলোচনায় এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

ফলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যে ভিসা বাতিল ও বিরূপ মন্তব্যের তথ্য প্রচার করা হয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular