Google search engine
HomePoliticsভিডিওটি পুরোনো একটি অগ্নিকাণ্ডের এবং নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই...

ভিডিওটি পুরোনো একটি অগ্নিকাণ্ডের এবং নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িতে আগুন লাগানোর দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় কুমিল্লার দেবিদ্বারে একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ভিডিওটি নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রমাণ হিসেবে প্রচার করা হলেও অনুসন্ধানে ভিন্ন তথ্য পাওয়া যায়। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চে দেখা যায়, ভিডিওটি নির্বাচনের প্রায় এক মাস আগেই ফেসবুকে প্রকাশিত হয়েছিল।

‘সোহেলি শেলী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জানুয়ারি ‘সবশেষ’ ক্যাপশনে ভিডিওটি আপলোড করা হয়। ১৫ ও ১৬ জানুয়ারি একই অ্যাকাউন্টে আগুনে পুড়ে যাওয়া বাড়ি নিয়ে একাধিক ভিডিও পোস্ট করা হয়। এক পোস্টের মন্তব্যে তিনি জানান, ঘটনাটি তার এলাকার নয় এবং সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পরবর্তীতে ১৬ জানুয়ারির আরেক পোস্টে উল্লেখ করা হয়, দেবিদ্বারের গুনাইঘর ইউনিয়নের ঊনঝুটি গ্রামে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ‘আব্দুল কুদ্দুস’ নামের আরেকটি অ্যাকাউন্টেও ১৮ জানুয়ারি একই ভিডিও পোস্টের প্রমাণ পাওয়া যায়।

সব তথ্য পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি পুরোনো একটি অগ্নিকাণ্ডের এবং নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িতে আগুন লাগানোর দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/r/17knhW1Lz3
https://www.facebook.com/share/r/1886gMVwDS
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular