Google search engine
HomePoliticsভিডিওটির সঙ্গে ভোটসংক্রান্ত যে দাবি যুক্ত করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং...

ভিডিওটির সঙ্গে ভোটসংক্রান্ত যে দাবি যুক্ত করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনার সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ায় এক নারীর ওপর হামলার দাবিতে একটি গণ্ডগোলের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে করা এই দাবিটি যাচাই করে দেখা গেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভিডিওটির প্রকৃত ঘটনা ভোটসংক্রান্ত কোনো বিষয় নয়। বরং এটি একটি পারিবারিক বিরোধের ঘটনা, যেখানে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান নেওয়া এক মেয়েকে ছেলের বড় ভাই মারধর করেন।

এ বিষয়ে অনুসন্ধানে ‘কালের আলো’সহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে একই ভিডিও পাওয়া যায়। তবে সেখানে কোথাও দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার কারণে নারীর ওপর হামলার কোনো দাবি করা হয়নি।

ফলে স্পষ্ট হয়, ভিডিওটির সঙ্গে ভোটসংক্রান্ত যে দাবি যুক্ত করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। প্রকৃত ঘটনার সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/v/18CHqLsyns

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular