Google search engine
HomePoliticsভাইরাল ফটোকার্ডে অতিরিক্ত একটি বিতর্কিত বক্তব্য যুক্ত করা হয়েছে, যা মূল ফটোকার্ডে...

ভাইরাল ফটোকার্ডে অতিরিক্ত একটি বিতর্কিত বক্তব্য যুক্ত করা হয়েছে, যা মূল ফটোকার্ডে ছিল না।

০৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। ফটোকার্ডটিতে দাবি করা হয়, তিনি বলেছেন—দেশের অর্থনীতি ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছেন, এখন ভোট দিয়ে দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের ক্ষমতায় আনা জনগণের দায়। ফটোকার্ডটি দৈনিক ইত্তেফাকের ডিজাইন ব্যবহার করে তৈরি হওয়ায় অনেকেই এটিকে সত্য বলে মনে করেন।

তবে অনুসন্ধানে জানা যায়, ড. সালেহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া দৈনিক ইত্তেফাকও এ ধরনের কোনো বক্তব্যসহ ফটোকার্ড প্রকাশ করেনি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ইত্তেফাকের লোগো দেখা গেলেও গণমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে একই ছবি ব্যবহার করে প্রকাশিত একটি আসল ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। সেই মূল ফটোকার্ডে শুধু উল্লেখ ছিল, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে। কিন্তু ভাইরাল ফটোকার্ডে অতিরিক্ত একটি বিতর্কিত বক্তব্য যুক্ত করা হয়েছে, যা মূল ফটোকার্ডে ছিল না।

তথ্যসূত্র :

আসল ফটোকার্ড : [https://www.facebook.com/share/p/1CFy2cPfTk/](https://www.facebook.com/share/p/1CFy2cPfTk/ “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular