সামাজিক যোগাযোগমাধ্যমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরের DP World চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বিএনপিকে দায়ী করে মন্তব্য করেছেন। ফটোকার্ডে উল্লেখ করা হয়, বিএনপির ষড়যন্ত্রের কারণেই গুরুত্বপূর্ণ এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়নি।
তবে অনুসন্ধানে দেখা গেছে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। পত্রিকাটির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বরং ১০ ফেব্রুয়ারি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়, যেখানে ড. ইউনূস ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, বরং দীর্ঘ নীরবতার জবাব দেবে।
পর্যালোচনায় দেখা যায়, ভাইরাল ফটোকার্ডটি মূল ফটোকার্ডের একই ছবি ও ডিজাইন ব্যবহার করে ডিজিটালভাবে সম্পাদনা করা হয়েছে। মূল বক্তব্য পরিবর্তন করে সেখানে নতুন ও বিতর্কিত মন্তব্য যুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র:

