Google search engine
HomePoliticsবৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মসজিদের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও...

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মসজিদের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও এটি কোনো নাশকতার ঘটনা নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনে পোড়া একটি মসজিদের ছবি প্রচার করে দাবি করা হয়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া মসজিদে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পোস্টগুলোতে বলা হয়, গভীর রাতে মসজিদে আগুন দিয়ে আসবাবপত্র ও কোরআন শরিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দাবিতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কিছু অনলাইন পোর্টালেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। ‘কালের কণ্ঠ’সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি রাত প্রায় ৩টার দিকে মসজিদটিতে আগুন লাগে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মসজিদের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও এটি কোনো নাশকতার ঘটনা নয়।

তথ্যসূত্র:

https://www.kalerkantho.com/…/countr…/2026/02/23/1651614
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular