সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বয়কট করেছেন। এই দাবিটি ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। অনেক পোস্টে বলা হয়, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের পর সৈকতও একই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই। মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সৈকতের বিশ্বকাপ বয়কটের বিষয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। বিষয়টি যাচাই করতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
চ্যানেল ২৪–এর একটি প্রতিবেদনে আম্পায়ার সৈকত নিজেই এই দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন। তিনি জানান, তিনি বিশ্বকাপ বয়কটের বিষয়ে কোথাও কোনো মন্তব্য করেননি। বরং তিনি আইসিসির নির্ধারিত দায়িত্ব পালনের জন্য বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
তথ্যসূত্র:
[https://url-shortener.me/CXI6](https://url-shortener.me/CXI6 “”)

