Google search engine
HomePoliticsবিএনপি নেতা বৃদ্ধকে মারধর করেছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

বিএনপি নেতা বৃদ্ধকে মারধর করেছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

সম্প্রতি ‘গায়ে ধাক্কা লাগায় বিএনপি নেতার মারধরের শিকার বৃদ্ধ’—এই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। ভিডিওটি ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এবং ঘটনাটি বাংলাদেশে ঘটেছে বলে দাবি করা হয়।

ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটি কোনো বিএনপি নেতা কর্তৃক বৃদ্ধ ব্যক্তিকে মারধরের দৃশ্য নয় এবং ঘটনাটি বাংলাদেশেও ঘটেনি।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির মূল উৎস নেপালের একটি ফেসবুক পেজ, যেখানে ১৭ ফেব্রুয়ারি ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, ঘটনাটি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ব্যস্ত সড়কে ঘটেছিল। সেখানে এক গাড়িচালক রাস্তা দিয়ে হাঁটা এক পথচারীকে লাঞ্ছিত ও মারধর করে।

সুতরাং, বিএনপি নেতা বৃদ্ধকে মারধর করেছেন—এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন।

তথ্যসূত্র:

https://www.facebook.com/reel/1261527265915304
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular