Google search engine
HomePoliticsবিএনপি ক্ষমতায় আসার পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে—এমন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম...

বিএনপি ক্ষমতায় আসার পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে—এমন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশে চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে গিয়েছে’ শীর্ষক একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। পোস্টটি দেখে অনেকেই এটিকে তার প্রকৃত বক্তব্য হিসেবে মনে করছেন এবং ব্যাপকভাবে শেয়ার করছেন।

তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রচারিত পোস্টে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চেও মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথম প্রচার করা হয়, যা মূলত ব্যঙ্গাত্মক ও বিনোদনধর্মী কনটেন্ট প্রকাশ করে। পেজটির বায়োতেও উল্লেখ রয়েছে যে তারা বিনোদনধর্মী ফরম্যাটে ভাইরাল ও ট্রেন্ডিং বিষয় প্রকাশ করে থাকে।

সুতরাং, বিএনপি ক্ষমতায় আসার পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে—এমন মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular