সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে শিরোনাম দেয়া হয়েছে “বিএনপির জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি হচ্ছেন” এবং এতে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। যাচাই-বাছাই করে দেখা গেছে, ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া এবং ছবিটি এডিট করা। ফটোকার্ডের কোনো বাস্তব তথ্য বা সূত্র নেই, এবং এটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এখনও কোনো আলোচনা হয়নি। বিএনপির কিছু নেতা জানিয়েছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও অনেক সময় বাকি আছে। সংবিধান অনুযায়ী বর্তমানে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো প্রয়োজন নেই।
বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন, যা ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত চলবে। সংবিধান বিশেষজ্ঞরা বলেন, মো. সাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন বা অভিশংসন/অপসারণ না করা হয়, ততক্ষণ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো আইনি সুযোগ নেই।

