সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে পাঠানো ত্রাণবাহী জাহাজ ইরানে পৌঁছেছে এবং সংকটময় পরিস্থিতিতে দেশটি মানবিক সহায়তা পাঠিয়েছে। তবে যাচাই করে দেখা গেছে, এই দাবি সঠিক নয় এবং প্রচারিত ফটোকার্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রণালয় বা সরকারি সূত্র থেকে ইরানে ত্রাণবাহী জাহাজ পাঠানোর বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মূলধারার কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের খবর পাওয়া যায়নি।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ থেকে ত্রাণবাহী জাহাজ ইরানে পৌঁছানোর দাবি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

