Google search engine
HomeOthersবাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্য নয়—এআই দিয়ে...

বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্য নয়—এআই দিয়ে তৈরি নকল ভিডিও বাস্তব দাবির মতো প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন, “বাংলাদেশে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো সরকারই একদিনও টিকবে না।” ভিডিওটি ব্যাপকভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়ানো হলেও অনুসন্ধানে দেখা যায়—এটি সম্পূর্ণ ভুয়া।

প্রাসঙ্গিক কী–ওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম কোথাও ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের কোনো বক্তব্যের উল্লেখ পাওয়া যায়নি—যা এমন মন্তব্য সত্য হলে অবশ্যই সংবাদ হতো। বিশ্লেষণে আরও দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি।

ডিপফেক শনাক্তকারী টুল Hive Moderation–এর পরীক্ষা অনুযায়ী, ভিডিওটি এআই–জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৯৯.৫%।

অতএব, বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো মন্তব্য নয়—এআই দিয়ে তৈরি নকল ভিডিও বাস্তব দাবির মতো প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular