Google search engine
HomePoliticsফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে হাদি হত্যা ইস্যুতে তারেক রহমানকে নিয়ে প্রচারিত...

ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে হাদি হত্যা ইস্যুতে তারেক রহমানকে নিয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়, হাদি হত্যা ইস্যুতে বিচার না হলে তারেক রহমানকে খাম্বার সাথে বেঁধে পিটাবে জনগণ— এমন বক্তব্য তিনি দিয়েছেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

তবে অনুসন্ধানে জানা গেছে, ফাতেমা তাসনিম জুমা এ ধরনের কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, বিশ্বস্ত সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি। তার ব্যক্তিগত বক্তব্য, সামাজিক মাধ্যম বা সংবাদমাধ্যমেও এমন মন্তব্যের কোনো অস্তিত্ব নেই।

এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হতো। কিন্তু বাস্তবে কোনো সংবাদ বা নির্ভরযোগ্য সূত্রে এ বিষয়ে তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে হাদি হত্যা ইস্যুতে তারেক রহমানকে নিয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular