Google search engine
HomePoliticsপ্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রচারিত উক্তি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রচারিত উক্তি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এটি স্যাটায়ার পোস্ট এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করে তৈরি একটি অপপ্রচার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “সবকিছু ৬টা বন্ধ করে দিয়ে, ৯টা বাজে সিনেমা দেখার মজাই আলাদা”—এমন একটি উক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ছড়িয়ে পড়েছে। উক্তিটির সঙ্গে একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে।

যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। মূলধারার কোনো গণমাধ্যম, সরকারি বিবৃতি বা নির্ভরযোগ্য সূত্রেও এই ধরনের মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, ‘প্রথম আলু’ নামের একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই এই বিভ্রান্তিকর তথ্যের সূত্রপাত। পরবর্তীতে সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও বিশ্লেষণে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও বাস্তব নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। অর্থাৎ, উক্তি ও ছবির সমন্বয়ে একটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হয়েছে।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে প্রচারিত উক্তি এবং সংশ্লিষ্ট ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এটি স্যাটায়ার পোস্ট এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহার করে তৈরি একটি অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular