Google search engine
HomePoliticsপ্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে করা দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন...

প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে করা দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

‘তিন দেশে ১৪ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল’—এমন শিরোনামে প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আলোচিত ফটোকার্ডটি যাচাই করে দেখা গেছে, এটি প্রথম আলো প্রকাশ করেনি।

অনুসন্ধানে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যালোচনা করে এ ধরনের কোনো শিরোনাম বা ফটোকার্ডের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করেও সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

এ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে করা দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular