Google search engine
HomePoliticsপররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে আলোচিত মন্তব্যের সমর্থনে অন্য কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে আলোচিত মন্তব্যের সমর্থনে অন্য কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম কালবেলা-এর ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ফ্লিমে ফ্লিমে বিনিয়োগে আগ্রহী।” ফটোকার্ডটি বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য বলে প্রচার করেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ‘ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ফ্লিমে ফ্লিমে বিনিয়োগে আগ্রহী’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালবেলার একটি আসল ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভুয়া এই ফটোকার্ড তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটিতে ব্যবহৃত কালবেলার লোগো, প্রকাশের তারিখ এবং ডিজাইন বিশ্লেষণ করে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত শিরোনাম বা দাবির অস্তিত্ব পাওয়া যায়নি।

পরবর্তীতে কালবেলার মূল পোস্ট শনাক্ত করে দেখা যায়, প্রকৃত সংবাদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ব্লু ইকোনমিতে ইউরোপের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী বিডার (BIDA) সঙ্গে যোগাযোগ করেছে। অর্থাৎ, আসল ফটোকার্ডের ‘ব্লু ইকোনমিতে’ শব্দগুচ্ছ পরিবর্তন করে ‘ব্লু ফ্লিমে ফ্লিমে’ লেখা যুক্ত করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা হয়েছে।

এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে আলোচিত মন্তব্যের সমর্থনে অন্য কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular