Google search engine
HomeOthersদ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে ধারণ করা ছবিকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে ধারণ করা ছবিকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি ক্যাম্পে ধর্ষিত নারীদের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ক্যাম্পে নি`র্যা`তনের শিকার বাঙালি নারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য। ছবিটি মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত করে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির সঙ্গে ছবিটির কোনো সম্পর্ক নেই। ছবিটি বাংলাদেশের মুক্তিযু`দ্ধের নয়; বরং দ্বিতীয় বিশ্বযু`দ্ধ চলাকালে জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে ধারণ করা পুরোনো আলোকচিত্র।

ফটো আর্কাইভ ও ঐতিহাসিক চিত্রভান্ডার পর্যালোচনায় ছবিটির মূল উৎস শনাক্ত করা যায়। ছবির বিবরণ থেকে জানা যায়, এটি ১৯৪২ সালে জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে তোলা হয়েছিল। সেখানে কয়েকজন ইউক্রেনীয় নারীকে ক্যাম্পে পৌঁছানোর পর জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট স্থানে যেতে বাধ্য করার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়।

একই ছবি আন্তর্জাতিক স্টক ফটো আর্কাইভেও সংরক্ষিত রয়েছে এবং সেখানকার তথ্যেও ছবিটির স্থান, সময় ও প্রেক্ষাপট সম্পর্কে একই বর্ণনা পাওয়া যায়। কোথাও এটি বাংলাদেশের মুক্তিযু`দ্ধ বা পাকিস্তানি সেনা ক্যাম্পের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ নেই।

সুতরাং, দ্বিতীয় বিশ্বযু`দ্ধের সময় জার্মানির একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে ধারণ করা ছবিকে মুক্তিযু`দ্ধে পাকিস্তানি ক্যাম্পে ধ`র্ষি`ত নারীদের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular