সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে বহু মানুষ নদীতে ছিটকে পড়ার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২০ লক্ষেরও বেশি মানুষ দেখেছে এবং বাস্তব দুর্ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বিশ্লেষণে ব্যবহৃত এআই কনটেন্ট ডিটেকশন টুল অনুযায়ী ভিডিওটির ৯৯.৯% অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওতে এআই-জেনারেটেড ভিজ্যুয়ালের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এবং এটি প্রকৃত দুর্ঘটনার ফুটেজ নয়।
এছাড়া, এমন কোনো লঞ্চ দুর্ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা সরকারি সূত্রে তথ্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া দুটি লঞ্চের সংঘর্ষের ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।

