Google search engine
HomePoliticsদিল্লিতে কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনা বৈঠক...

দিল্লিতে কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনা বৈঠক করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোলটেবিল বৈঠকের ছবি প্রচার করে দাবি করা হয়, দিল্লিতে কড়া নিরাপত্তার মধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে শেখ হাসিনা বৈঠক করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

তবে অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ছবিটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক বৈঠকের নয়। এটি মূলত ২০২৪ সালের জুন মাসে ধারণ করা একটি পুরোনো ছবি। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেন।

দেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে একই বৈঠকের ছবি পাওয়া যায়, যা ভাইরাল ছবির সঙ্গে মিলে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই বৈঠকে শেখ হাসিনা ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো ব্যবহারের সুযোগের কথা তুলে ধরেন।

তথ্যসূত্র:

https://www.prothomalo.com/bangladesh/vud3txjdjh

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular