সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি প্রচারিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ পেট্রোল পাম্পের পাশে ঘুমিয়ে আছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, “তেল কিনতে তেলের পাম্পে রাস্তায় ঘুমিয়ে আছে দেশের মানুষ।”
তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, প্রচারিত ছবিটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ঘটনা বা দৃশ্যের প্রমাণ পাওয়া যায়নি। ছবির বিশ্লেষণে দেখা যায়, মানুষের অবস্থান ও বাইকের বিন্যাসে অস্বাভাবিকতা রয়েছে, পাশাপাশি ব্যানারে থাকা লেখা বিকৃত—যা সাধারণত এআই-জেনারেটেড কনটেন্টের বৈশিষ্ট্য।
এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect দিয়ে যাচাই করলে ছবিটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৮ শতাংশ ধরা পড়েছে।
সুতরাং, “তেল কিনতে রাস্তায় ঘুমাচ্ছে মানুষের” দাবি সহ ছবিটি বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ এআই-তৈরি কনটেন্ট। জনগণকে এই ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

