Google search engine
HomePoliticsড. আবদুল মঈন খান মন্ত্রিসভার শপথের জন্য কোনো ডাক পাননি। সুতরাং, তাকে...

ড. আবদুল মঈন খান মন্ত্রিসভার শপথের জন্য কোনো ডাক পাননি। সুতরাং, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রচারিত দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয় এবং ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এই প্রেক্ষাপটে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন।

তবে অনুসন্ধানে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। শপথ অনুষ্ঠানের ভিডিও পর্যালোচনায় দেখা গেছে, ড. আবদুল মঈন খান ওই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেননি। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত নতুন মন্ত্রিসভার প্রজ্ঞাপনেও তার নাম অন্তর্ভুক্ত নেই।

সব তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, ড. আবদুল মঈন খান মন্ত্রিসভার শপথের জন্য কোনো ডাক পাননি। সুতরাং, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে প্রচারিত দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular